ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন হবে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৮১ বার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছয় লাখের বেশি সদস্য মোতায়েন করা হবে।

শনিবার (২৩ আগস্ট) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণের পঞ্চম ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোতালেব এসব কথা বলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহিনীর পরিকল্পনা তুলে ধরে মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দেশব্যাপী বাহিনীতে এক লাখ ৮০ হাজার নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে ও আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হবে।

বাহিনীর মহাপরিচালক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তাদের শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এ সময় মহাপরিচালক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, সদর দপ্তরের উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম ও আনসার-ভিডিপি একাডেমির উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

সমাপনী অনুষ্ঠান শেষে মহাপরিচালক একাডেমির নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন হবে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য

আপডেট টাইম : ১২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫