ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তায় নতুন গতির আশা জাপানের সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমামদের সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ১৯ হাজার শিশু নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১০৩ বার

ফিলিস্তিনের গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে গেছে। এই উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে শুধু শিশুই রয়েছে প্রায় ১৯ হাজার (১৮ হাজার ৮৮৫ জন)।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ হামলায় ১ হাজার ১৪৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল সরকার। হামলার জবাবে ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

আজ দুই বছর ধরে এখন পর্যন্ত একটানা হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি গাজার বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয় শিবির, ত্রাণকেন্দ্র, এমনকি উপাসনালয়ও।

এরই মধ্যে গত ২ মার্চ গাজায় নতুন করে অবরোধ শুরু করেছে ইসরায়েল।

উল্লেখ্য, টানা ১১ সপ্তাহ অবরোধের পর মে মাসের শেষের দিক থেকে গাজাতে খুবই স্বল্প পরিসরে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এতে করে তীব্র খাদ্যসংকটে ভুগছেন গাজাবাসী।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গাজায় শিশুদের জন্য আর কোনো স্থানই নিরাপদ নয়। ইসরায়েলের অবরোধে খাদ্য ও ওষুধের সংকট তীব্র হওয়ায় ক্ষুধা ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। কিন্তু ইসরায়েলি বোমাবর্ষণে এসব আশ্রয়কেন্দ্রও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।

ইউএনআরডব্লিউএ বলেছে, জাতিসংঘের পতাকার নিচে আশ্রয় নিলেও সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

ইউনিসেফের তথ্য উদ্ধৃত করে এই সংস্থাটি জানায়, গত ৫ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরুর পর থেকে প্রতি মাসে গড়ে ৫৪০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ১৯ হাজার শিশু নিহত

আপডেট টাইম : ১২:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫