ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না এবার শিক্ষাগত যোগ্যতা অনিশ্চয়তায় বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ নতুন সংসদের যাত্রা শুরু স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক গণমাধ্যমের স্বাধীনতায় অবনতির শীর্ষে যুক্তরাষ্ট্র তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি

বিএফআইইউ প্রধানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরুর দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৮২ বার
কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরুর দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর এ দাবি উঠেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর এক স্মারকলিপি জমা দিয়েছেন তারা।
স্মারকলিপিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।
আরও উল্লেখ করা হয়েছে, শাহীনুল ইসলাম বিতর্কিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা একটি ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমতি দিয়েছেন। এ ধরনের আচরণ বিএফআইইউয়ের মতো সংবেদনশীল সংস্থার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শাহীনুল ইসলামের যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় বাংলাদেশ ব‍্যাংকে নিয়োগপ্রাপ্তদের বিষয়ে ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
এর আগে, সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর জানান, বিএফআইইউ প্রধানকে জড়িয়ে অনলাইনে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস

বিএফআইইউ প্রধানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরুর দাবি

আপডেট টাইম : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫