প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখায় প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়ন ক্যাটাগরিতে জাতীয় মৎস্য পদক ২০২৫ লাভ করেছেন হালদা নদীর প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর।
১৮ আগস্ট মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস তার হাতে পদক ও সনদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব(রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুর রউফ।
এদিকে, জাতীয় মৎস্য পদক ২০২৫ লাভ করায় কামাল উদ্দিন সওদাগরকে এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক,হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কো অর্ডিনেটর ও গ্রামীণ ব্যাংকের পরিচালক ড. মো. মনজুরুল কিবরীয়া ,হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন,নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এস এম খোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক সহ হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতি সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।
Reporter Name 




















