ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ভারতে উন্মুক্ত হোয়াটসঅ্যাপ পে, টাকা পাঠানোর সুরক্ষিত উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৪৬ বার
এবার থেকে শুধু মেসেজই নয়, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে টাকা পাঠানোও সম্ভব! জনপ্রিয় মেসেজিং অ্যাপটিতে যুক্ত হয়েছে নতুন সুবিধা— হোয়াটসঅ্যাপ পে।

এই ফিচারের মাধ্যমে আপনি অন্য কোনো অ্যাপের প্রয়োজন ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে টাকা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। সহজভাবে বললে, যেভাবে আপনি পরিচিত কাউকে মেসেজ পাঠান, ঠিক সেভাবেই এখন টাকা পাঠানো যাবে।

যেভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে—

১. অ্যাকাউন্ট সেটআপ করুন

-প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে ‘Payments’ অপশনে যান
– আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করুন
– ইউপিআই আইডি ও পিন সেট করুন

২. টাকা পাঠানো

– যার কাছে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন
– Payment অপশনটি চাপুন
– টাকার পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন

৩. টাকা গ্রহণ করা

-যিনি টাকা পাবেন, তাকেও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করে রাখতে হবে
– টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে

নিরাপত্তা কেমন?

হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করে ইউপিআই পিন, যা শুধু আপনি জানেন।

এ ছাড়া পুরো লেনদেনটি এন্ড-টু-এন্ড (End to End) এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে— যেমনটা আপনার মেসেজে থাকে।হোয়াটসঅ্যাপের এই সহজ ফিচারটি আপনার দৈনন্দিন লেনদেনকে অনেক মসৃণ করে তুলতে পারে— তাও আবার আপনার সবচেয়ে ব্যবহৃত চ্যাট অ্যাপ থেকেই!

এই সুবিধাটি প্রথম চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে। আর এই সময়ের মধ্যেই এটি ভারতের ১০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) হোয়াটসঅ্যাপ পে-র ওপর থাকা সীমাবদ্ধতাগুলো তুলে নিয়েছে, ফলে এখন এটি আরো বেশি মানুষের জন্য উন্মুক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ভারতে উন্মুক্ত হোয়াটসঅ্যাপ পে, টাকা পাঠানোর সুরক্ষিত উপায়

আপডেট টাইম : ০২:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫