আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘দেশের মন্ত্রী-এমপিরা চিকেন খায়, কিন্তু আমরা হাড্ডিও পাই না। আমাদেরকে তেল মেরে লাভ নেই। যুবলীগ তেলবাজির রাজনীতি করে না। চাপাবাজি করতে চাইলে মন্ত্রী এমপিদের বাসায় গিয়ে তাদের সামনে বসে করো, এখানে এসব চলবে না।’
মঙ্গলবার সকালে রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক বর্ধিত সভায় এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
জেলা নেতাদের জন্য নির্ধারিত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি বক্তব্য দিতে গিয়ে সিলেটে যুবলীগের বিভিন্ন অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী, এমপির গুণগান শুরু করলে ক্ষেপে যান দলের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী।
আলম খান মুক্তিকে থামিয়ে দিয়ে যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, ‘আমাদের পেটে ক্ষুধা আছে। এখানে তেলবাজি করার কোনো সুযোগ নেই। চামচামি করতে হলে বাইরে গিয়ে চামচামি করো।’
সভাটি সঞ্চলনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
Reporter Name 





















