ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৭৬ বার

আসন্ন রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী (২০১০-২০১৪) নিকোলাই আজারভ। রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আজারভ বলেন, আমার সিদ্ধান্ত হলে আমি তাকে (জেলেনস্কি) আমন্ত্রণই জানাতাম না, কারণ তিনি এক ‘পুতুল’ চরিত্র। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না, বরং যা বলা হয় তাই করেন।

তার মতে, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ট্রাম্পের যথেষ্ট ক্ষমতা রয়েছে জেলেনস্কিকে চাপ দেওয়ার জন্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ আগস্ট জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করার আশা করছেন। পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও এ তারিখ ও স্থান নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে দুই নেতা ইউক্রেন সংকটের স্থায়ী সমাধানের পথ নিয়ে আলোচনা করবেন। এছাড়া ক্রেমলিন আশা করছে, আলাস্কা বৈঠকের পর দুই নেতা রাশিয়ার মাটিতেও বৈঠক করবেন।

তাসকে দেওয়া তথ্যমতে, ১২ আগস্ট কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে জেলেনস্কির উপস্থিতির সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের আগে পুতিনকে কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই

আপডেট টাইম : ০৭:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫