ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আরো ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, যুক্তরাজ্য-ইইউ’র নিন্দা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৯৯ বার
অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েল-সৃষ্ট অনাহারে শিশুসহ আরো দুইজন মারা গেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ গাজায় চলমান ‘অকল্পনীয় মাত্রার’ ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পাশাপাশি অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।মঙ্গলবার নিহত ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। উত্তর গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণপ্রার্থীদের ওপর এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সাইয়্যেদ নামের প্রত্যক্ষদর্শী বলেন, ‘চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না।

আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি।’মোহাম্মদ আবু নাহাল নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলেন—চারপাশে গুলি চলছিল। আমি শুধু আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য এসেছিলাম। খাবার-পানি থাকলে আসতাম না।

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৩৮ জনে। তাছাড়া যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭-এ, যার মধ্যে ১০০-রও বেশি শিশু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আরো ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, যুক্তরাজ্য-ইইউ’র নিন্দা

আপডেট টাইম : ১১:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫