ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন সিঁদুরে ভারতের নতুন মুখ দেখেছে বিশ্ব : মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৭৯ বার

চলতি বছরের ৭ মে পাকিস্তানের ওপর হামলা চালায় ভারত। এরপর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে টানা চারদিন হামলা পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তা থামে।

পাকিস্তানের ওপর ওই হামলাকে ‘অপরাশেন সিঁদুর’ নাম দিয়েছিল ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (১০ আগস্ট) দ্রুতগতির বন্দেভারত ট্রেন উদ্বোধনের সময় পাকিস্তানের ওপর ওই হামলা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “ভারতীয় প্রযুক্তি ও ভারতে পণ্য তৈরির পোগ্রামের কারণে আমরা অপারেশন সিঁদুরে দ্রুত সময়ে সফলতা পেয়েছি। অপারেশন সিঁদুরের সময় বিশ্ব প্রথমবারের মতো ভারতের নতুন মুখ দেখেছে। যেখানে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের গভীরে আঘাত হেনে সন্ত্রাসী হাব ধ্বংস এবং কয়েক ঘণ্টার মধ্যে ভারতকে নতজানু করেছে।”

এদিকে এরআগে গতকাল ভারতীয় বিমানবাহিনীর প্রধান দাবি করেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক বিমান ধ্বংস করেছেন তারা। তার এ দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে চ্যালেঞ্জ দিয়ে বিমান ভূপাতিতের দাবি প্রমাণ করার আহ্বান জানান।

এছাড়া চারদিনের সংঘাতের প্রায় তিন মাস পর বিমান ভূপাতিতের দাবি করায় এটিকে হাস্যকর হিসেবে অভিহত করেন খাজা আসিফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুরে ভারতের নতুন মুখ দেখেছে বিশ্ব : মোদি

আপডেট টাইম : ০৭:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫