ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৬৪ বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  আহত হয়েছেন কমপক্ষে ৪১৯ জন।  এর মধ্যদিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গণহত্যামূলক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ৩৬৯ জনে পৌঁছেছে।

শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  খবর আনাদোলুর।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৯১ জন আহত হয়েছে। এতে ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫২ হাজার ৮৫০ জনে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।’

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনের বেশি আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৩ জনে এবং আহত হয়েছেন ১২ হাজার ৫৯০ জনের বেশি।

মন্ত্রণালয় আরও বলছে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টির কারণে ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। এই নিয়ে গাজায় দুর্ভিক্ষের কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১২ জনে, যার মধ্যে ৯৮ জন শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা।  এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।

এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।  পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরাইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

আপডেট টাইম : ১০:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫