ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সেনা ক্যাম্পে হামলা : আইনের সর্বোচ্চ প্রয়োগের প্রতিশ্রুতি ট্রাম্পের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৩৯ বার

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে পাঁচ সেনাকে গুলি করার ঘটনায় অভিযুক্ত সেনা সদস্যের বিচার প্রক্রিয়ায় ‘সর্বোচ্চ আইনের প্রয়োগ হবে’ বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ঘটনায় আহতদের জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করেন। খবর সিএনএনের।

স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আজ বেলা ১১টার দিকে পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। হামলাকারী এখন হেফাজতে আছে। সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে রয়েছে। এই নৃশংসতার অপরাধীর পূর্ণাঙ্গ বিচার হবে।

ট্রাম্প আরও বলেন, পুরো দেশ ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছে। আশা করি তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। আমরা এই অধ্যায়টি পেছনে ফেলে আসতে পারব। তবে যা ঘটেছে তা ভুলব না। যে এই কাজটি করেছে, এই ভয়ঙ্কর ব্যক্তির বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।

এদিকে ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, অপরাধী এবং এর সঙ্গে জড়িত অন্যদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

এর আগে জর্জিয়ার থার্ড ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক সংবাদ সম্মেলনে এই হামলার কথা নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে দ্বিতীয় সাঁজোয়া ব্রিগেডের একটি প্রশিক্ষণ এলাকায় একজন কর্মরত সেনা সদস্য তার পাঁচ সহকর্মীকে গুলি করেন। হামলাকারীর নাম কর্নেলিয়াস র‌্যাডফোর্ড (২৮)। তিনি দ্বিতীয় ব্রিগেডের একজন লজিস্টিক সার্জেন্ট হিসেবে কর্মরত।

উল্লেখ্য, গান ভায়োলেন্স (বন্দুক হামলা) আর্কাইভের তথ্য অনুযায়ী, ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ২৬০টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সেনা ক্যাম্পে হামলা : আইনের সর্বোচ্চ প্রয়োগের প্রতিশ্রুতি ট্রাম্পের

আপডেট টাইম : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫