ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৯৭ বার

জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৫টা ২২ মিনিটে তিনি ঘোষণাপত্র পাঠ শুরু করেন। পাঠ শেষে উপস্থিত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কোলাকুলি করেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি ২৪-এর গণ-অভ্যুত্থান ভিত্তিক ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।

অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরের সঙ্গে বুক মেলান তারা।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি।

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে দলগুলোর মধ্যে এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নিয়ে ঐকমত্য গড়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫