ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় অনাহারে প্রাণ গেলো ৮ শিশুর, একদিনে ৮৩ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৯১ বার

ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজায় একদিনে অন্তত ৮৩ জন নিহত হয়েছে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে ৮ জন শিশুসহ আরও মানুষ অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন। বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) ইসরাইলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে ৫৮ জনই ছিলেন সহায়তা প্রত্যাশী। তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে ১৮৮ জন ফিলিস্তিনির, যার মধ্যে ৯৪ জনই শিশু।

গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানান, জিএইচএফ-এর বিতরণ কার্যক্রম মে মাসে শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই একই ঘটনা ঘটছে। ফিলিস্তিনিরা খাবারের আশায় কেন্দ্রে যাচ্ছেন, আর ইসরাইলি বাহিনী গুলি চালাচ্ছে। উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে একটি সহায়তা বিতরণ কেন্দ্র থেকে আল-শিফা হাসপাতালে আনা আহতদের সংখ্যা অনেক বেশি। তাদের শরীরের যেসব অংশে গুলি লেগেছে তা চিকিৎসার জন্য অত্যন্ত জটিল। অনেকের মাথা, গলা, বুকেও গুলি লেগেছে।

জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা জিএইচএফ-এর কার্যক্রম ও এর আশপাশের নিরাপত্তা পরিস্থিতির কড়া সমালোচনা করেছে। তারা বলেছে, এই সংস্থা পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর গুলিতে খাদ্য সহায়তার আশায় থাকা ১৫৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গাজায় অনাহারে প্রাণ গেলো ৮ শিশুর, একদিনে ৮৩ জন নিহত

আপডেট টাইম : ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫