ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি জুলাই সনদের ভিত্তিতেই হবে আগামী নির্বাচন : নাহিদ ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৩৯ বার

মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করবেন।

গতকাল শনিবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে। তিনি বলেন, আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। গতকাল রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। ওইদিনের মধ্যেই জুলাই সনদ প্রকাশের দাবি জানিয়ে আসছি আমরা। তবে ঐকমত্য কমিশন এখনো নোট অব ডিসেন্ট সম্পর্কিত বিষয়গুলোর সমাধান জানায়নি।

এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের সুরাহা করা আমাদের এবং দেশবাসীর দাবি।
রোববার ঢাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি জানান, একই এলাকায় দুটি কর্মসূচি থাকায় ভোগান্তি হতে পারে। এজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। ছাত্রদল কর্মসূচির স্থান পরিবর্তন করায় তাদের ধন্যবাদ জানান নাহিদ।

ছাত্রনেতাদের চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, এসব ঘটনা জুলাই আকাক্সক্ষার পরিপন্থি। যারা এর সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা এক বছরে পূর্ণতা পায়নি। জুলাই সনদের মাধ্যমে হয়ত আংশিক পূরণ হবে। কিন্তু কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থা এখনো কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছেনি।

নাহিদ ইসলাম জানান, নতুন বাংলাদেশের জন্য লড়াই এখনো শেষ হয়নি। রোববার (৩ আগস্ট) নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এবং এর মাধ্যমে জুলাই পদযাত্রার সমাপ্তি ঘটবে। এ উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র ও জনতাকে বিকেল ৪টায় শহীদ মিনারের সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা।
এদিকে এনসিপির ফেসবুক পোস্টে ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে এনসিপির নেতাকর্মীদেরকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সমাবেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

পোস্টের মন্তব্যের ঘরে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া বলেন, এনসিপির মাসব্যাপী পদযাত্রা কর্মসূচিতে সারা দেশের বিভিন্ন জনপদ, গ্রাম, ও শহরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন দলটির নেতারা। শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাবনা, তাদের চাওয়া-পাওয়া এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এই ইশতেহারে তুলে ধরা হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট এক দফার ঘোষক নাহিদ ইসলাম এনসিপিকে নিয়ে আসছেন।
অনুষ্ঠানে ইশতেহার ঘোষণার পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

দিনটিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে কর্মসূচিতে অংশ নিতে ৬৪টি জেলা থেকে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। এ লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চলের তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি সফল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি জুলাই সনদের ভিত্তিতেই হবে আগামী নির্বাচন : নাহিদ ইসলাম

আপডেট টাইম : ১১:২১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫