ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাস্ট ওয়েট, কিছু দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা শুনবেন : আইন উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৫০ বার

কিছু দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সংস্কার ও সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে—এ প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘জাস্ট ওয়েট করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন।’

আইন উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে, বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।

গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারেননি জানিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন ‘সামনে আমরা ভোট দিতে পারব তো?’ জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন ‘

ভোট নিয়ে সরকারের উদ্যোগ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাসে যখন যেতাম, জিজ্ঞেস করতাম ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছ, তারা হাসাহাসি শুরু করত। কেউ কেউ বলত, স্যার ভোট দিয়েছি, তবে ১০ থেকে ১২টা। ৯০ শতাংশ বলত, তারা ভোট দেয়নি। যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।

একজন সাংবাদিক আইন উপদেষ্টার উদ্দেশে বলেন, ২০০৮-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হয়েছিল, সেটা নিয়ে প্রশ্ন নেই। এরপরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা এবার কী করবেন যে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে?

জবাবে আসিফ নজরুল বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিক আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।

দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল অন্তবর্তীকালীন সরকারের। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের উপর দাঁড়িয়ে ২০২৪ সালের ৮ অগাস্ট অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছিল।

এদিকে আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানায়, গত একবছরে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিশেষ কার্যক্রম সম্পন্ন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাস্ট ওয়েট, কিছু দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা শুনবেন : আইন উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫