ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৭৩ বার

গণপূর্ত অধিদপ্তরের ৫ জন প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের একজন স্থপতি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে রুজু করা বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এসকল কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

যাদের বরখাস্ত করা হয়েছে, তারা হলেন—মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; রাহানুমা তাজনীন, উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ই/এম)(চ.দা.), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এবং শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা।

মনিরুজ্জামান মনি টরেন্টো ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডক্টরাল প্রোগামে অংশগ্রহণ করে ১ সেপ্টেম্বর ২০১৭ থেকে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরি করা প্রেষণ ও ছুটির পর ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে অনুমতিবিহিনভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ২১ এপ্রিল ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

আবদুল্লা আল মামুন পিএইচডি ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্ত ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত মঞ্জুরি করা প্রেষণের পর ১ জানুয়ারি ২০২৩ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ১৫ মে ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

রাহানুমা তাজনীন ইউনিভার্সিটি অব ইউমিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে অধ্যয়নের নিমিত্ত ১ আগস্ট ২০২১ থেকে ৩১/০৭/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিক রা প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ২ জুলাই ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

ফারহানা আহমেদ রিয়ারসন বিশ্ববিদ্যালয়তে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২৫ আগস্ট ২০ থেকে ২৪ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ৮ জুলাই ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

মফিজুল ইসলাম দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০ ডিসেম্বর ২০২৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মঞ্জুরি করা প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ২৭ জুলাই ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

শিরাজী তারিকুল ইসলাম গত ১২ মে ২০২২ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ২১ মে ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

আপডেট টাইম : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫