ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৭৯ বার

সন্তানের বয়স মাত্র কয়েক মাস। এই সময়ে মা ছাড়া থাকতে পারে না শিশুরা। তাই সন্তানকে কোলে নিয়েই পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটর করিন মুলহল্যান্ড।

তিনি যখন সন্তানকে নিয়ে কোলে ভাষণ দিচ্ছেন, তখন সুর করে কথা বলার চেষ্টা করেছে তার ছোট্ট ছেলেও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

করিন মুলহল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য থেকে সদ্য নির্বাচিত লেবার পার্টির সিনেটর। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন করিন। কোলে ছটফট করছে সন্তান। পার্লামেন্টের এক সদস্য আবার সেই বাচ্চাটিকে শান্ত রাখার জন্য হাসিমুখে নানা অঙ্গভঙ্গি করছেন পেছন থেকে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের পার্লামেন্টে ঘটেছে।

করিনের বক্তব্যে তিনি অস্ট্রেলিয়ার প্রতিটি মা-বাবার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, আমার সন্তান এখানে কোনো প্রতীক হিসেবে নয় বরং এটি একটি শক্তিশালী স্মারক। আমি কেন এখানে আছি, তারই প্রতিফলন আমার সন্তান। আমি একজন স্ত্রী, একজন মা, কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলীর একজন নাগরিক।

তিনি বলেন, মা-বাবারা কেবল তত্ত্বগতভাবে নয়, বাস্তব জীবনেও এই সংসদীয় চেম্বারে থাকার অধিকার রাখে। শিশু লালন-পালনের সংগ্রাম, দায়িত্ববোধ ও তার মাঝেই থাকা এক ধরণের ‘টান’ ও মাতৃত্বের বিশালত্বসহ সব অভিজ্ঞতা কাজে লাগে।

তিনি বলেন, অনেক কর্মজীবী মা-বাবার মতো আমাকেও কাজ ও দায়িত্বের ভারসাম্য রক্ষা করতে হয়েছে। বহু বছরের সংগ্রামের পর আজকের অনেক সংসদ সদস্য আমাদের জন্য পথ তৈরি করেছেন। এখন সময় এসেছে সংসদের বাইরের কর্মজীবীদের জন্যও একই ধরনের আধুনিক ও নমনীয় কর্মপরিবেশ নিশ্চিত করার।

ভাষণে মুলহল্যান্ড প্রতিশ্রুতি দেন, তিনি কর্মজীবী পরিবারগুলোর জীবনকে কিছুটা হলেও সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, আমি চাই পরিবারগুলো যেন কখন, কোথায় এবং কীভাবে তারা কাজ করবে সে বিষয়ে বাস্তব ও কার্যকর পছন্দ এবং নমনীয়তা পায়।

সবশেষে, মা ও ছেলে দুজনেই ভাষণটি নির্বিঘ্নে শেষ করতে সক্ষম হন, যদিও ভাষণের শেষভাগে করিন মুলহল্যান্ডের কাছ থেকে সংসদের অন্য সদস্যরা ওই শিশুটিকে কোলে তুলে নিয়ে আদর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর

আপডেট টাইম : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫