ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া

গাজায় একদিনে অনাহারে প্রাণ গেল ১৪ ফিলিস্তিনির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১০৩ বার

ইসরাইলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুজন শিশু ক্ষুধায় মারা গেছে।

এ সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অনাহারে মারা যাওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে, যার মধ্যে ৮৮ জনই শিশু।

প্রসঙ্গত, ইসরাইল গত ১৮ বছর ধরে গাজা উপত্যকার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। চলতি বছরের ২ মার্চ থেকে তারা গাজার সব সীমান্তপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

টানা বোমাবর্ষণ এবং অবরোধে গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং খাবার, পানি ও ওষুধের মারাত্মক সংকট তৈরি হয়েছে।

২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়াও গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিচারের মুখোমুখি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

গাজায় একদিনে অনাহারে প্রাণ গেল ১৪ ফিলিস্তিনির

আপডেট টাইম : ০৬:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫