ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত অনেকেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৯০ বার

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও অনেক যাত্রী।  খবর এনডিটিভির।

রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় বাডেন-ভুরটেমবার্গ রাজ্যের রিডলিঙ্গেন শহরের কাছে একটি বনাঞ্চল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিল।

যাত্রীবাহী ট্রেনটি জার্মান শহর সিগমারিংগেন থেকে উলম শহরে যাওয়ার সময় একটি বনাঞ্চলে লাইনচ্যুত হয়।

প্রাথমিকভাবে পুলিশ চারজনে নিহতের খবর দিয়েছিলেন।  তবে পরে তারা তিনজন নিহতের বিষয়ে তাদের বক্তব্য সংশোধন করেছেন।

কর্তৃপক্ষ আহতদের সংখ্যা বা তারা কতটা গুরুতর আহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়েছে।  যদিও ট্যাবলয়েড বিল্ড জরুরি কর্মীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুর্ঘটনায়  ৫০ জন আহত হয়েছেন।

জার্মান রেল অপারেটর ‘ডয়চে বাহন’ বেশ কয়েকজনের মৃত্যু এবং অসংখ্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।  দুটি ট্রেনের বগি ‘অজানা কারণে’ লাইনচ্যুত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

অপারেটরটি জানিয়েছে, কর্তৃপক্ষ বর্তমানে বিষয়টি তদন্ত করছে এবং ৪০ কিলোমিটার (২৫ মাইল) পথ জুড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জার্মান গণমাধ্যম জানিয়েছে, আবহাওয়া পরিষেবা অনুসারে, এই অঞ্চলে তীব্র ঝড় বয়ে যাওয়ার কারণে ভূমিধসের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

দুর্ঘটনাস্থলের ফুটেজে হলুদ ও ধূসর রঙের ট্রেনের বগিগুলোকে লাইনের পাশে পড়ে থাকতে দেখা গেছে।  অন্যদিকে অগ্নিনির্বাপক এবং জরুরি পরিষেবাগুলো যাত্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি আরও বলেন, তিনি স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রী উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং ‘জরুরি পরিষেবাগুলোকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার’ জন্য নির্দেশ দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত অনেকেই

আপডেট টাইম : ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫