ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া

ভিসা ব্যবস্থা আর নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তনের আভাস ট্রাম্প প্রশাসনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৬২ বার

দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাও পরিবর্তন আনার আভাস মিলেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) নতুন পরিচালক জোসেফ এডলো নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা স্পষ্ট করেছেন এডলো। বর্তমান প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ব্যাপক নির্বাসন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসা ব্যবস্থাটি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ট্রাম্প প্রশাসনের মতে, এই ভিসা প্রক্রিয়ায় সেসব কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া উচিত যারা বিদেশি কর্মীদের বেশি বেতন দিতে রাজি।

এডলো বলেন, এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হলে রিপাবলিকান দলের অভ্যন্তরে ভিসাবিরোধী গোষ্ঠীর সমালোচনা অনেকটাই হ্রাস পাবে। কারণ, অনেকের অভিযোগ বিদেশি কর্মীরা কম বেতনে কাজ করায় দেশীয় শ্রমবাজারে চাপ সৃষ্টি হচ্ছে।

এছাড়া নাগরিকত্ব পরীক্ষার বর্তমান কাঠামোও বদলানোর বার্তা দিয়েছেন এডলো। বর্তমানে ১০০টি প্রশ্ন থেকে যেকোনো ১০টি করা হয়, যার মধ্যে ৬টির সঠিক উত্তর দিতে হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে এটি ২০ প্রশ্নে বাড়ানো হয়েছিল এবং উত্তীর্ণ হতে ১২টি সঠিক উত্তর প্রয়োজন ছিল। এডলো জানিয়েছেন, আবার সেই সংস্করণে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘নাগরিকত্ব পরীক্ষাটা এখন খুব সহজ। কেবল উত্তর মুখস্থ করলেই পাস করা যায়। এটি আইন অনুযায়ী সঠিকভাবে হচ্ছে না বলে আমি মনে করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

ভিসা ব্যবস্থা আর নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তনের আভাস ট্রাম্প প্রশাসনের

আপডেট টাইম : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫