ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষুধায় ৫, হামলায় ৭১ ফিলিস্তিনির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৭০ বার

আন্তর্জাতিক সমালোচনার মধ্যে গাজায় দুর্ভিক্ষ ও সংকট আরও তীব্র হচ্ছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বেশ কিছু মানুষকে হত্যা করেছে। তার উপর অপুষ্টিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেক ফিলিস্তিনি।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শনিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪২ জন ত্রাণ নেওয়ার আশায় অপেক্ষায় ছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট ক্ষুধার কারণে হাসপাতালগুলিতে আরও পাঁচজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮৫ জন শিশুও রয়েছে।

এদিকে গাজায় শিশু ও বয়স্ক সহ লাখ লাখ নিরীহ মানুষ যখন ন্যূনতম খাবারের অভাবে মৃত্যুর মুখে ধাবিত, সেই মানবিক বিপর্যয়ের ছবি দেখে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য উদ্বুদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। কিন্তু অধিকাংশই সরাসরি ইসরায়েলকে দায়ী না করে চুপিচুপি “সাহায্য পৌঁছে দিতে হবে” এমন বিবৃতি দিয়ে সময় গড়াতে চাচ্ছে। তবে অনেকেই বিষয়টিকে চরম নৃশংসতা ও যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।

সিনেটর ক্রিস ভ্যান হোলেন ফেসবুকে লিখেছেন, ‘প্রতিদিনের নির্যাতন আরও ভয়াবহ হচ্ছে… এটা চলতে পারে না।’

অনেকে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত না করে, শুধুমাত্র সহায়তা পৌঁছানোর দাবি করেছেন। কেউ বলেছেন, ‘শিশুদের দুর্দশা দেখে আমার হৃদয় ভেঙে গেছে’। সঙ্গে প্রথাগত ইসরায়েল-সমর্থক প্রচারণার বক্তব্যও দেন।

এই সংকট নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ সৃষ্টি হওয়ায় ইসরায়েল শনিবার রাতে ঘোষণা করেছে যে তারা রবিবার বেসামরিক কেন্দ্র এবং মানবিক করিডোরে আক্রমণ বন্ধ রাখবে, যাতে সাহায্য সরবরাহ করা যায়।

তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট করেনি যে কোন এলাকায় মানবিক করিডোর দেখা যাবে।

মন্ত্রণালয় আবারও গাজায় সহায়তা বিতরণে ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করেছে, যে দাবি জাতিসংঘ এবং একাধিক সাহায্য ও অধিকার গোষ্ঠী উভয়ই প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক চাপ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান ক্ষুধা সংকটের পর তারা গাজা উপত্যকায় বিমান থেকে মানবিক ত্রাণ পাঠাচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে, বিমান থেকে পাঠানো ত্রাণে আটা, চিনি এবং টিনজাত খাবার সমন্বিত সাতটি প্যাকেজ অন্তর্ভুক্ত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ক্ষুধায় ৫, হামলায় ৭১ ফিলিস্তিনির মৃত্যু

আপডেট টাইম : ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫