ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বার্ন ইনস্টিটিউটের পরিচালক দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৩৪ বার

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের মধ্যে আরও দুইজন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটটিতে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চার জনের অবস্থা সংকটাপন্ন এবং তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ‘সিবিআর’ ক্যাটাগরিতে রয়েছে আরও ৯ জন—যাদের অবস্থা গুরুতর হলেও একটু কম সংকটাপন্ন।

শনিবার বিকাল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বিকালে দুই শিক্ষার্থী—আয়ান খান (১২) এবং রাফসিকে (১২) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা আগেই জানিয়েছিলাম— আজ থেকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া শুরু করব। তারই অংশ হিসেবে আজ দুইজনকে ছেড়ে দেওয়া হলো। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে আরও অন্তত ১০ জনকে ছাড়পত্র দিতে পারব।’

তবে দুঃখজনকভাবে, শনিবার সকালে এক ঘণ্টার ব্যবধানে আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন—মাসুমা বেগম (৩৬) এবং জারিফ ফারহান (১৩)।

নাসির উদ্দিন আরও বলেন, ‘উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইনস্টিটিউটে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী আগেভাগেই সংগ্রহ করে রাখা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে।’

তিনি বলেন, ‘আমাদের চিকিৎসক দল রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। যেসব ওষুধ চিকিৎসার জন্য অপরিহার্য, সেগুলো আমরা মজুত করে রেখেছি। কোনো রোগীর চিকিৎসায় যেন বিলম্ব না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বার্ন ইনস্টিটিউটের পরিচালক দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র

আপডেট টাইম : ০৬:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫