ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রুশ রকেটে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১১১ বার

মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। এ কাজে সহযোগিতা করেছে রাশিয়া। শুক্রবার (২৫ জুলাই) রাশিয়ার পূর্বাঞ্চলের ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে, স্যাটেলাইটটির ওজন প্রায় ১১০ কেজি। রুশ রকেটে উৎক্ষেপিত নাহিদ-২ একটি যোগাযোগ স্যাটেলাইট, যা রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে।

এদিকে ইরানের কাণ্ডে আতঙ্কিত পশ্চিমারা। কারণ, মহাকাশে ইরানের পদযাত্রার আধুনিকায়ন দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পও উন্নত করতে পারে। বিশেষ করে হস্তগত নতুন প্রযুক্তি অনায়াসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নতিতে ব্যবহার করতে পারে ইরান।

ইয়েমেনি-আমেরিকান পলিসি বিশ্লেষক ফাতিমা আল আসরার বলেন, যে প্রযুক্তি আকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে, সে একই প্রযুক্তি বিস্ফোরক বহনেও সক্ষম।

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এবং ট্রাম্পের আবারও তেহরানে হামলার হুমকি দেওয়ার এক সপ্তাহের মধ্যে ইরান স্যাটেলাইট পাঠাল। আর এ কাজে রাশিয়ার সহায়তা পশ্চিমাদের সন্দেহ আরও বাড়াবে বলে মনে হচ্ছে। যদিও ইরান দাবি করছে, যোগাযোগ স্যাটেলাইটটির সঙ্গে কোনো সামরিক সম্পর্ক নেই। শান্তিপূর্ণ এ অগ্রযাত্রার উদ্দেশ্য বেসামরিক। মানব কল্যাণে তারা এটি উৎক্ষেপণ করেছে। কোনো বিধ্বংসী কাজে স্যাটেলাইটটি ব্যবহার করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

রুশ রকেটে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান

আপডেট টাইম : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫