ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৭৪ বার
কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরামর্শমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বার্তায় সিদ্ধান্ত বাতিলের তথ্য জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ দেওয়ার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এসংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।

তিনি জানান, মিডিয়ার মাধ্যমে বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নরের নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। গভর্নরের নির্দেশনায় বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক, লেগিংস পরা থেকে বিরত থাকতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং পেশাদার ও শালীন পোশাক পরিধানের পরামর্শ দেওয়া হয়।

একই সঙ্গে পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্ট ও প্যান্ট পরার কথা বলা হয়, নিষেধ করা হয় জিনস ও গ্যাবার্ডিনের মতো পোশাক।তবে বুধবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মক্ষেত্রে পোশাক পরিধানসংক্রান্ত এক নির্দেশনা জারি করলেও, সেটিকে ‘পরামর্শমূলক’ বলা হয়। প্রতিষ্ঠানটির ভাষ্য, কারুকার্যময় পোশাক পরিধান নিরুৎসাহিত করাই ছিল নির্দেশনার মূল উদ্দেশ্য। তবে এতে করে অফিসে পোশাকের স্বাধীনতা খর্ব হবে না বলেই মনে করছে বাংলাদেশ ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার

আপডেট টাইম : ০৬:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫