ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৯২ বার

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাপানের সঙ্গে ‘বিশাল বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) তিনি এ ঘোষণা দেন।  এ চুক্তির আওতায় বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি, জাপানের সঙ্গে। এটি সবার জন্যই ভালো একটি চুক্তি। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি সবসময় বলি— চুক্তিটা যেন উভয়পক্ষের জন্যই লাভজনক হয়।’

ট্রাম্পের দাবি, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ পাল্টা শুল্ক দেবে জাপান। এছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল এবং কৃষিপণ্য আমদানির জন্য নিজের বাজার খুলে দেবে এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে পূর্ব এশিয়ার এই দেশটি।

জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া সামাজিক মাধ্যমে জানান, তিনি হোয়াইট হাউসে গিয়ে আলোচনায় অংশ নেন এবং ‘মিশন সম্পন্ন’ বলে উল্লেখ করেন।

বিবিসি জানিয়েছে, চুক্তির বিস্তারিত জানার জন্য তারা ওয়াশিংটনে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প জাপানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে কোনো চুক্তি না হলে জাপানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে।

এই হুমকির ঠিক আগে গত এপ্রিলে ট্রাম্প ঘোষণা করেছিলেন ২৪ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। যদিও পরে এই পরিকল্পনা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়, যাতে জাপানসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনার সুযোগ থাকে।

গত এপ্রিলে ঘোষিত ‘লিবারেশন ডে’ নীতির আওতায় যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের ওপর একতরফা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, যার ফলে বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা দেখা দেয়।

বর্তমানে জাপানসহ অনেক দেশ থেকেই যুক্তরাষ্ট্রে যাওয়া গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তবে জাপানি গাড়ির নির্মাতাদের জন্য এই শুল্ক কমানো হতে পারে বলে জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

আপডেট টাইম : ১০:২৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫