ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১০৮ বার

এবার অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে ভারতীয় এয়ার ইন্ডিয়ার বিমানের একটি ফ্লাইট। প্রবল বৃষ্টির মধ্যে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে।

সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এই ঘটনায় বিমানের চাকা এবং ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিমানটির ক্রু ও যাত্রীরা।

সংবাদমাধ্যমটি বলছে, ভারি বৃষ্টিতে ভেজা রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়েছে কোচি থেকে আসা একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। সোমবার সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এনডিটিভির হাতে আসা ছবিতে দেখা গেছে, বিমানটির পেছনের অংশে কাচের টুকরো আটকে রয়েছে এবং একটি ইঞ্জিনে স্পষ্ট ক্ষতির চিহ্ন রয়েছে। রানওয়েতেও আংশিক ক্ষয়ক্ষতির খবরও মিলেছে।

ঘটনার পর বিমানটিকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছে এবং বর্তমানে কারিগরি পরীক্ষা চলছে। মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুলাই সকাল ৯টা ২৭ মিনিটে কোচি থেকে আসা একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গেই জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বিমানে থাকা যাত্রী ও ক্রু সকলেই নিরাপদে আছেন।

এছাড়া আরও জানানো হয়, প্রধান রানওয়ে ০৯/২৭-এ কিছু ক্ষতির খবর পাওয়া গেছে। তাই রানওয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে সেকেন্ডারি রানওয়ে ১৪/৩২ চালু করা হয়েছে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সবসময়ই যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা। তবে রানওয়ে আংশিকভাবে বন্ধ থাকায় ফ্লাইট সূচিতে বিলম্ব হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে মুম্বাই শহরে সোমবার ভোর থেকে টানা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা ও যান চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে। এরই জেরে বিমান চলাচলেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

আপডেট টাইম : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫