ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

যুদ্ধে ইরানের বিরুদ্ধে ‘কালোজাদু’ প্রয়োগ করে ইসরাইল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৬৯ বার

যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল, রকেটসহ নানা ধরণের সমরাস্ত্র ব্যবহার করা হয়- এটা আমরা সবাই জানি। তাই বলে, অস্ত্র হিসেবে কালোজাদু ব্যবহারের কথা কি কেউ শুনেছেন? না শুনলেও সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে ইরান।

দেশটির দাবি, ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালোজাদু প্রয়োগ করেছে ইসরাইল।

বুধবার ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালোজাদুর ব্যবহার করেছে ইসরাইল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সমর্থিত গণমাধ্যম জাভান-এর সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি এমনই অভিযোগ করেন।

সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে আব্দুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রুভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গেছে। ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত প্রতীক-সহ বিভিন্ন তাবিজও পাওয়া গেছে। যেগুলো জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার।

তান্ত্রিকদের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের সাবেক এই সম্পাদক।

এদিকে, আব্দুল্লাহ গাঞ্জির এমন দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। ভূতের ইমোজি দিয়ে ব্যাঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করেন ইসরাইলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান।

এর আগেও গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরাইলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

যুদ্ধে ইরানের বিরুদ্ধে ‘কালোজাদু’ প্রয়োগ করে ইসরাইল

আপডেট টাইম : ১০:১৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫