ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেতানিয়াহুর সরকারে জোট ভাঙনের ধাক্কা, সংকটে টিকে থাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১০৪ বার

ইসরাইলের ক্ষমতাসীন জোট থেকে একটি ধর্মীয় রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ায় ভাঙনের মুখে পড়েছে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকার। ১৫ জুলাই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার ইউনাইটেড টোরাহ জুডাইজম (ইউটিজে) দলের ছয়জন সদস্য পার্লামেন্ট কমিটি ও মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। দলটি বেরিয়ে যাওয়ায় ইসরাইলের পার্লামেন্টে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে আছেন নেতানিয়াহু।

ইসরায়েলের অতি-রক্ষণশীল বা Ultra-Orthodox দল হিসেবে পরিচিত এই ইউটিজে। দলটি ইসরাইলের কট্টর ধর্মীয় গোষ্ঠী হেরেদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা ইহুদি ধর্মের নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলে। হেরেদি পুরুষরা দীর্ঘ কালো কোট ও টুপি এবং বিবাহিত নারীরা মাথা ঢাকা লম্বা পোশাক পড়ে। এই সম্প্রদায়ের ছেলে-মেয়েরা পৃথক স্কুলে পড়াশোনা করে। অনেক ইহুদি শিশু ২০–৩০ বছরের জন্য ধর্মীয় শিক্ষার টানে যোগ দেন ইয়েশিভা স্কুলে।

হেরেদি সম্প্রদায়ের লোকেরা আধুনিক পৃথিবীর বিপদ থেকে নিজেদের বিরত রাখে। তারা টিভি, সিনেমা, স্মার্টফোন বা ইন্টারনেট সীমিতভাবে ব্যবহার করে। তারা নিজেদেরকে এক ভিন্ন পরিবেশে রেখেও নিজস্ব অর্থনীতি ও কমিউনিটি গড়ে তোলে আর বাইরের জগত থেকে বিচ্ছিন্ন থাকে। এই সম্প্রদায়ের পুরুষেরা সেনাবাহিনীতে যোগ দিতে চায় না। তারা মনে করে ধর্মীয় গ্রন্থ তোরাহ অধ্যয়নই তাদের দেশের সেবা।

সরকার গঠনের সময় নেতানিয়াহু অতি-রক্ষণশীল দল ইউটিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাদের ধর্মীয় ছাত্রদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হবেনা। তবে এই ছাড়ের আইনি ভিত্তি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সবার জন্য সমানভাবে সেনাবাহিনী বাধ্যতামূলক করতে হবে। ফলে ক্ষুব্ধ হয়ে সরকারের সমর্থন প্রত্যাহার করেছে ইউটিজে।

ইসরাইলের পার্লামেণ্ট নেসেটে কোনো দল বা জোটকে সরকার গঠন করতে হলে কমপক্ষে ৬১টি আসন প্রয়োজন হয়। সংকটের মাত্রা আরও বাড়তে পারে ১১টি আসন ধরে রাখা শাস নামক আরেকটি অতি-রক্ষণশীল দল। তারাও ইউটিজের পথে হাঁটলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে নেতানিয়াহুর জোট। আর তেমনটা হলে হয়তো নেতানিয়াহুর সামনে নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নেতানিয়াহুর সরকারে জোট ভাঙনের ধাক্কা, সংকটে টিকে থাকা

আপডেট টাইম : ১০:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫