ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইয়েমেনে বিস্ফোরণে পাঁচ শিশু নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৮০ বার

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় ফুটবল খেলার সময় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে কমপক্ষে পাঁচ শিশু নিহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠী এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে দেশটির তাইজ প্রদেশের আল-হাশমাহ উপ-জেলায় এ ঘটনা ঘটে।

তবে শনিবার ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আই অফ হিউম্যানিটি নামে আরেকটি অধিকার গোষ্ঠী এবং হুথি পরিচালিত আল মাসিরাহ টিভি যৌথভাবে জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মিত্র ইসলাহ পার্টির সমর্থিত মিলিশিয়ারা একটি কামানের গোলা নিক্ষেপ করেছে।

প্রত্যক্ষদর্শী দুই স্থানীয় বাসিন্দা আহমেদ আল-শারি এবং খালেদ আল-আরেকি সংবাদ সংস্থা এপি-কে জানিয়েছেন, বিস্ফোরণের সময় শিশুরা ফুটবল খেলছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, কমপক্ষে তিনজনকে হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, আরেকজন প্রত্যক্ষদর্শী মাহমুদ আল-মানসি বলেছেন, বিস্ফোরকটি এমন একটি এলাকা থেকে পাঠানো হয়েছিল, যেখানে ইসলাহ পার্টির মিত্র বাহিনী উপস্থিত ছিল।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের একজন মুখপাত্র এপি-কে জানিয়েছেন, তারা ঘটনা সম্পর্কে অবগত আছেন। তবে এই মুহূর্তে সত্যতা যাচাই করতে পারছেন না।

ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস একটি প্রতিবেদনে ঘটনার নিন্দা জানিয়েছে।  এতে শিশুদের ছিন্নভিন্ন মৃতদেহের গ্রাফিক ছবি ছিল।

সংস্থাটির মতে, দুটি শিশুর বয়স ১২ বছর এবং অন্য দুটির বয়স ১৪ বছর।  তবে পঞ্চম শিশুর বয়স এখনো জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ইয়েমেনে বিস্ফোরণে পাঁচ শিশু নিহত

আপডেট টাইম : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫