ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যে কারণে ব্রাজিলের পেছনে লাগলেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৭৮ বার

সম্প্রতি ব্রিকস সম্মেলনে ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি বলেছিলেন, বিশ্ব এখন আর কোনো সম্রাট মেনে নেবে না।

এবার তার প্রতিক্রিয়ায় ব্রাজিলের পেছলে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, তিনি ব্রাজিলে তৈরি পণ্যের ওপর ৫০ শতাংশ কর বসানোর পরিকল্পনা করছেন। এর মাধ্যমে লাতিন আমেরিকার এই দেশের সঙ্গে তার চলমান দ্বন্দ্ব যেন আরও বাড়িয়ে তোলার ইঙ্গিত দিলেন তিনি।

এক চিঠিতে ট্রাম্প অভিযোগ করেছেন, ব্রাজিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ চালাচ্ছে এবং দেশটির সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে ‘ডাইনি শিকার’ অভিযান চালাচ্ছে। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে বিচার চলছে।

জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সামাজিক মাধ্যমে শেয়ার করা এক পোস্টে জানান, ব্রাজিলের পণ্যের ওপর শুল্ক বাড়ানো হলে তার পাল্টা জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ব্রাজিলের বিচারব্যবস্থায় কোনো রকম হস্তক্ষেপ সহ্য করা হবে না।

এর আগে সপ্তাহের শুরুতে বলসোনারোর বিচার নিয়ে ট্রাম্প ও লুলার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সে সময় লুলা বলেছিলেন, আমরা কারও হস্তক্ষেপ মেনে নেব না। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

এদিকে, গতকাল বুধবার ট্রাম্প জানিয়েছেন, কপার বা তামার আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত ১ আগস্ট থেকে কার্যকর হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। চলতি সপ্তাহে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশে ২২টি চিঠি পাঠিয়েছেন, যেখানে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো বাণিজ্য অংশীদার দেশগুলোকে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে তাদের পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

যে কারণে ব্রাজিলের পেছনে লাগলেন ট্রাম্প

আপডেট টাইম : ০৭:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫