ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে বসছেন আফ্রিকার ৫ দেশের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৬৪ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট। বৈঠকে বাণিজ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

সেনেগালের ডাকার থেকে এএফপি জানায়, আফ্রিকার আটলান্টিক উপকূলীয় পাঁচ দেশ- সেনেগাল, লাইবেরিয়া, গিনি-বিসাউ, মৌরিতানিয়া ও গ্যাবনের প্রেসিডেন্টরা ট্রাম্পের আমন্ত্রণে এই বৈঠকে অংশ নিচ্ছেন।

এই দেশগুলোর কর্মকর্তারা জানান, হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে অনুষ্ঠেয় এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে বলে তারা আশা করছেন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।

এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন শুল্ক ও বাণিজ্য চুক্তিকে ঘিরে কৌশলগত খনিজের নিরবিচ্ছিন্ন জোগান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। তবে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো এই পাঁচটি দেশ বিপুল খনিজ সম্পদের অধিকারী নয়।

এছাড়া, এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন মাত্র কয়েক দিন আগে ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বিদেশী সহায়তা সংস্থা ইউএসএইড-এর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

এএফপির সাথে পাঁচ দেশের যেসব কর্মকর্তারা কথা বলেছেন, হোয়াইট হাউসের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তাদের যথেষ্ট সচেতন বলে মনে হয়েছে।

লাইবেরিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কুলা ফোফানা জানান, দেশটির প্রেসিডেন্ট জোসেফ বোকাই কেবল ‘সহায়তার ওপর নির্ভরশীল’ না থাকার প্রত্যাশা নিয়েই ট্রাম্পের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

তিনি বলেন, আমাদের আগ্রহ হলো এমন বাণিজ্য ও অংশীদারিত্বের জন্য আরো বিনিয়োগকারী খোঁজা।

গ্যাবনের প্রেসিডেন্টের মুখপাত্র থিওফেন বাইওঘে বলেন, এই বৈঠক আমাদের অর্থনীতির শিল্পায়নকে কেন্দ্র করে যৌথ উদ্যোগ গ্রহণের একটি সুযোগ তৈরি করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে বসছেন আফ্রিকার ৫ দেশের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৭:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫