ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৫৯ বার
ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে গেলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। যুদ্ধবিরতির প্রস্তাবে কোনো ভাবেই রাজি হচ্ছিল না তারা। এবার ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার ট্রুথ সোশ্যাল পোস্টে বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির সময়ে, যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। গাজায় শান্তি প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করা কাতার ও মিশরীয় কর্মকর্তারা চূড়ান্ত প্রস্তাবটি উত্থাপন করবে বলেও জানান ট্রাম্প।
গাজার পরিস্থিতি কেবল খারাপই হতে থাকবে উল্লেখ করে হামাস চুক্তিটিতে রাজি হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা বন্ধ করতে চান বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ জনের প্রাণহানি হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণহানি ৫৬ হাজার ছাড়িয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল

আপডেট টাইম : ০৯:৫৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫