ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গাজায় হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১১২ বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে হামাসের অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত এ হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে কয়েকজন সেনা এখনো নিখোঁজ আছেন।

এতে আরও বলা হয়েছে, খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ান তারা।

জানা গেছে, ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা দুই ভাগে এই অতর্কিত হামলা চালান। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালান তারা। এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। এতে লক্ষ্য করা হয় ইসরায়েলি সেনাদের সামরিক যান। এর মধ্যে একটি সাঁজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে।

আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। তাদের তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গাজায় হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

আপডেট টাইম : ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫