ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫
  • ৫৯৩ বার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। তিনি বলেন, অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি আজ এক বাণীতে এ কথা বলেন।
সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাসটি পালন করে থাকে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। তিনি বলেন, রমজানের পবিত্রতায় সমাজ থেকে সকল অন্ধকার ও কুসংস্কার দূর হোক- এটাই আমার কাম্য।
সংযম ও সিয়াম সাধনার মাস ‘পবিত্র মাহে রমজান’ উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীসহ মুসলিম উম্মাহকে মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ”আমি আশা করি রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে সবাই এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকলস্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করি। পরম করুণাময় মহান আল্লাহ্ আমাদের সহায় হোন।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫