ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

লাখাইয়ে বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতার কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
  • ৩৬৯ বার

লাখাই উপজেলায় বাল্য বিবাহ নিষিদ্ধ ঘোষণা করা হলেও বিভিন্ন গ্রামে তা বন্ধ হয়নি। এরই মাঝে উপজেলা প্রশাসন খবর পেলেই ছুটে যাচ্ছে বাল্য বিবাহ বন্ধ করতে। বাল্য বিবাহ বন্ধে প্রশাসনসহ সুশীল সমাজ কঠোর অবস্থানে রয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বাল্য বিবাহের অপরাধে ভ্রাম্যমান আদালত বরসহ বরের ও কনের পিতা এবং ঘটককে কারাদণ্ড প্রদান করেছে। সেই সাথে তাদেরকে অর্থদন্ডও প্রদান করা হয়েছে।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর সোহেল মিয়া, বরের পিতা মাহাজ উদ্দিন, কনের পিতা হানিফ মিয়াকে ১৫ দিনের করাদন্ড ও প্রত্যেককে এক হাজার টাকা জারিমানা করেন। এসময় ঘটক শিশু মিয়াকে ২০ দিনের কারাদন্ড ও ১ হাজার টাকা জারিমানা করা হয়।

একই দিন পুলিশ আসামিদের জেলা হাজাতে প্রেরণ করেছে।

জানা যায়, তিন দিন আগে উপজেলা শিবপুর গ্রামে হানিফ মিয়ার কন্যা শাবানা বেগম (১৪)-এর সাথে সুজনপুর গ্রামে মাহাজ উদ্দিনের ছেলে মোঃ সোহেল মিয়ার বিয়ে হয়। খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই মাহাজারুল ইসলাম অভিযান চালিয়ে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপরোক্ত আদেশ প্রদান করা হয়।

অপর দিকে উপজেলা বামৈ গ্রামের রাজ মোহন সরকারের সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যার বিয়ে ঠিক করার অপরাধে কনের পিতাকে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে অঙ্গীকার করলে তাকে রেহাই দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

লাখাইয়ে বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতার কারাদণ্ড

আপডেট টাইম : ১১:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬