ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ট্রাম্পের আকাঙ্ক্ষা নিয়ে ব্যঙ্গ করলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১০৩ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সুপ্ত আকাঙ্ক্ষা নতুন নয়। প্রায়ই এ নিয়ে বিভিন্ন মন্তব্য করতে যায় তাকে। মাত্রই দিন তিনেক আগে তিনি বলেছিলেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় যেভাবে কাজ করছেন, সেজন্য অন্তত চার-পাঁচটি নোবেল পুরস্কার প্রাপ্য তার। পরবর্তী নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশের সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তানও।

এমন পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়ার এই আকাঙ্ক্ষা নিয়ে ব্যঙ্গ করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক হনসল মেহতা। তার মতে, ট্রাম্পকে নোবেল দেওয়া হোক, তবে তার কাজের জন্য নয় বরং তার মুখ বন্ধ করার জন্য।

হনসল মেহতার এই ব্যঙ্গাত্মক মন্তব্য প্রকাশ্যে আসতেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা।

ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে কঙ্গো ও রুয়ান্ডার ঝামেলা সমাধান করার পাশাপাশি সার্বিয়া-কসোভোর সমস্যা সমাধান হয়েছে তার বদৌলতে। এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যে বড় যুদ্ধ থামানোর জন্যও তার নোবেল পাওয়া উচিত ছিল। তার ভাষ্য অনুযায়ী, ‘আমার মনে হয় আমার ৪-৫ বার নোবেল পাওয়া উচিত ছিল কিন্তু ওরা আমাকে নোবেলটা দেবে না। ওটা ওরা শুধু উদারপন্থীদের দেয়।’

ট্রাম্পের এমন মন্তব্যের পরই তাকে তীব্রভাবে আক্রমণ করেছেন হনসল মেহতা। ভারতীয় এ চলচ্চিত্র পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যদি নোবেল দিয়ে দিলে ট্রাম্প চুপ করে যান, তবে এটা অবশ্যই তাকে দেওয়া হোক। অনর্গল বকতে থাকা মানুষটিকে থামানোর ক্ষেত্রে সেটা খুবই সামান্য বিনিয়োগ হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ট্রাম্পের আকাঙ্ক্ষা নিয়ে ব্যঙ্গ করলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা

আপডেট টাইম : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫