ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইসরায়েল-ইরান সংঘর্ষের পঞ্চম দিন তেল আবিব ও হাইফায় রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৭৫ বার

ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরের দিকে ইরান রাতভর বৃষ্টির মত একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের গভীরে তেল আবিব ও হাইফায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরের কিছু এলাকায় ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে।

সিএনএন এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইরান দাবি করেছে, এটি তাদের ‘প্রতিরক্ষামূলক জবাব’ হিসেবে চালানো একটি সামরিক পদক্ষেপ, যা ইসরায়েলের আগের হামলার প্রতিক্রিয়ায় এসেছে।

তবে ইসরায়েলি সরকার এই হামলাকে ‘উসকানিমূলক ও আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে।

আইডিএফ বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা গেছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

আল জাজিরার খবর বলছে, বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। হাইফায় চারদিনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান। এতে তিনজন নিহত হয়েছে। হাইফার তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই ধরণের সরাসরি ক্ষেপণাস্ত্র বিনিময় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। যা অঞ্চলটিকে পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইসরায়েল-ইরান সংঘর্ষের পঞ্চম দিন তেল আবিব ও হাইফায় রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি

আপডেট টাইম : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫