ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সমুদ্র সৈকতের বাইরেও অপার সৌন্দর্যের হাতছানি কক্সবাজারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৪১ বার

কক্সবাজার বললেই আমাদের চোখে ভেসে ওঠে ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। কিন্তু পাহাড় আর সমুদ্রের মিতালিতে ঘেরা এই অপরূপ লীলাভূমিতে সমুদ্র সৈকত ছাড়াও রয়েছে প্রায় অর্ধশত পর্যটন স্পট, যেখানে পর্যটকদের আনাগোনা দিন দিন বাড়ছে। ভ্রমণপিপাসুদের কাছে এই স্থানগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পর্যটন সংশ্লিষ্টরা নিচ্ছেন নানা উদ্যোগ। এদিকে, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে সক্রিয়।

কক্সবাজারের রয়েছে বৈচিত্র্যময় সব পর্যটন স্পট। এরমধ্যে মেরিনড্রাইভ সড়ক, হিমছড়ি, পাটুয়ার টেক, ইনানী ছাড়াও শুধু সমুদ্র সৈকতে রয়েছে একাধিক পয়েন্ট। এছাড়াও রামু’র ঐতিহ্যবাহী বৌদ্ধবিহারগুলোর মধ্যে ১০০ ফুট দীর্ঘ এশিয়ার সর্ববৃহৎ গৌতম বুদ্ধের মূতি, রাবার বাগান, টেকনাফে অবস্থিত দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন-ছেঁড়াদ্বীপ, মহেশখালীর জেটি- আদিনাথ মন্দির, পাহাড়বিহীন দ্বীপ উপজেলা কুতুবদিয়া’র বাতিঘর, সোনাদিয়া দ্বীপ, চকরিয়া পাহাড়-লেকে’র সংমিশ্রনে নিভৃতে নিসর্গ, দুলাহাজারার সাফারী পার্ক, সাবরাং ট্যুরিজম পার্কসহ অর্ধশত পর্যটন স্পট।

এই পর্যটক স্পটগুলো ভ্রমণ প্রিয়দের কাছে নিরাপদ ও আকর্ষনীয় করে তুলছে পর্যটন সংশ্লিষ্টরা। বেড়াতে আসা পর্যটকরাও সমুদ্রে সৈকতের পাশাপাশি ভ্রমণে ভিন্নতা পেয়ে আনন্দিত।

মহেশখালীর আদিনাত মন্দিরে ভ্রমণে যাওয়া কুমিল্লা থেকে আসা আকবর হোসেন জানান, ‘কক্সবাজারের সৌন্দর্য আমাকে সবসময় টানে। যতবার এই শহরে আসি, ততবার সমুদ্রসৈকতে গোসল করি। এবার পাহাড়ে এসে বুঝলাম, এর আগে কেনো এত সুন্দর জায়গায় আসিনি। আমি অন্য পর্যটকদের বলতে চাই, আপনাদের ভ্রমণে ভিন্নতা আনুন, দেখবেন আরও ভালো লাগবে। কক্সবাজারে এমন অনেক সুযোগ ছড়িয়ে-ছিটিয়ে আছে।’

সিলেট থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসা আরেক পর্যটক রাসেল আহমেদ জানান, ‘ঈদের টানা ছুটিতে সিদ্ধান্ত হলো আর সমুদ্র সৈকত নয়, এবার ভ্রমণ করা হবে অন্যান্য পর্যটন স্পট। দুলাহাজরা সাফারি পার্ক, সোনাদিয়া দ্বীপ ও চকরিয়ার নিভৃতে নিসর্গ এরই মধ্যে ভ্রমণ করা হয়েছে। বাকি আরও কিছু জায়গা ভ্রমণ করব। এগুলো শুধুমাত্র দর্শনীয় জায়গা নয়, এর সঙ্গে মিশে আছে ঐতিহ্য। এখানে না এলে বোঝা যাবে না এই জায়গাগুলো কত সুন্দর। এখানে নিরাপত্তা জোরদার রয়েছে।’

নিরাপত্তার প্রসঙ্গে কক্সবাজার জোনের অতিরিক্ত দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস জানান, পর্যটকদের নিরাপত্তায় পুরো জেলায় জোন ভাগ করে দায়িত্ব পালন করা হচ্ছে। পর্যটকরা যেখানেই যাক না কেন তাদের সেবায় নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সব জায়গায় ট্যুরিস্ট পুলিশের হেল্প নাম্বার রয়েছে। বিপদ ছাড়াও পর্যটকদের যেকোন সহযোগিতায় এগিয়ে আসবে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে রয়েছে লাইফ গার্ড সহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সমুদ্র সৈকতের বাইরেও অপার সৌন্দর্যের হাতছানি কক্সবাজারে

আপডেট টাইম : ১০:৩৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫