ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না: কাদের গণি চৌধুরী

মদ পানের ক্ষেত্রে পুরুষদের ধরে ফেলেছে মহিলারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০১৬
  • ৪৫৫ বার

মদ পানের ক্ষেত্রে পুরুষদের প্রায় ধরে ফেলেছে মহিলারা। তাদের মধ্যে মদ পানের অভ্যাস দ্রুত বাড়ছে। বিশ্ব জুড়ে পরিচালিত এক সমীক্ষায় এই দাবি করা হয়েছে।

১৮৯১ সাল হতে ২০০১ সাল পর্যন্ত জ্ন্ম নেয়া প্রায় চল্লিশ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করে এর আগে গবেষকরা দেখিয়েছিলেন, পুরুষদের মধ্যে মদ পানের অভ্যাস ছিল বহুগুণ বেশি এবং এ কারণে মদ্য পান জনিত স্বাস্থ্য সমস্যায় তারা বেশি ভুগতো।

কিন্তু এর পরবর্তী প্রজন্মে মদ পানের ক্ষেত্রে নারী পুরুষের এই ব্যবধান কমে এসেছে।

গবেষকরা বলছেন, সমাজে নারী-পুরুষের ভূমিকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মদ পানের ক্ষেত্রে দুই লিঙ্গের ব্যবধান দ্রুত বিলীন হয়ে যাচ্ছে।

গবেষণায় দেখা যায়, বিংশ শতাব্দীর শুরুর দিকে নারীর তুলনায় পুরুষদের মদ পানের অভ্যাস ছিল দ্বিগুণের বেশি।

কিন্তু এখন মদ পানের ক্ষেত্রে নারী পুরুষের এই অনুপাত এক দশমিক এক।

গবেষণাটি চালায় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস।

যদিও এই সমীক্ষার তথ্য সংগ্রহ করা হয় সারা বিশ্ব থেকে, জরিপের বেশিরভাগ তথ্য এসেছে উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকে।

গবেষকরা বলেছেন, মদ পানের অভ্যাস এবং মদ পান জনিত নানা সমস্যাকে ঐতিহাসিকভাবে একটি পুরুষালী সমস্যা হিসেবে দেখা হতো।

কিন্তু এখন আর এরকম অনুমানের কোন সুযোগ নেই।

লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক মার্ক পেটিক্রু বলেন, সমাজে নারী এবং পুরুষের ভূমিকার অনেক পরিবর্তন হয়েছে বিগত দশকগুলোতে। এটি অংশত মদ পানের ক্ষেত্রে এই নতুন প্রবণতা কিছুটা ব্যখ্যা করে, পুরোপুরি নয়।

তিনি বলেন, এখন অ্যালকোহলের সহজলভ্যতাও হয়তো আরেকটি কারণ। আর যারা অ্যালকোহল বিপনন করছে, তারা ভোক্তা হিসেবে নারী, বিশেষ করে তরুণীদের টার্গেট করছে । সূত্র:বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

মদ পানের ক্ষেত্রে পুরুষদের ধরে ফেলেছে মহিলারা

আপডেট টাইম : ১১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০১৬