ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

সাদা কাপড় থেকে রক্তের দাগ উঠবে যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ১৮৬ বার

ঈদুল আজহা মানেই পশু কোরবানি। ঈদের সকালেই নামাজ শেষে পশু কোরবানি করা হবে। পশু কোরবানির সময় এবং এর পরে পশুর মাংস কাটার সময় কাপড়ে রক্তের দাগ লাগবেই। সারাদিন গায়ে ও কাপড়ে রক্ত নিয়েই কাজ করতে হয়। কাজ শেষে গোসল করে নিজেকেপরিষ্কার করে নিতে হয়। কিন্তু কাপড়ে লাগা রক্তের দাগ নিয়ে বাড়ে বিপত্তি। কোন উপায়ে এই রক্তের দাগ উঠবে তা না জানলে কাপড়টি একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। অনেকেই সেই কাপড় ফেলেই দেন। আবার অনেকে ভালোভাবে ধুয়ে নেন। কিন্তু সঠিক উপায় না ধুলে রক্তের দাগ পুরোপুরি উঠবে না। আবার গন্ধও যাবে না। তাই কাপড় থেকে রক্তের দাগ দূর করার দারুণ সহজ কিছু উপায় রয়েছে।

ভিনেগার

রক্তের দাগ লাগা কাপড়ে ভিনেগার ব্যবহার করুন। কাপড় থেকে খুব দ্রুত ও সহজে দাগ দূর হয়ে যাবে। যেখানে রক্তের দাগ লেগেছে সেখানে ভিনেগার স্প্রে করুন। হালকাভাবে ঘষে নিন। ১০ রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ পুরোপুরি না উঠলে আবারও খানিকটা ভিনেগার লাগিয়ে রাখুন। মনে রাখবেন, কাপড়ে রক্তের দাগ লাগার ২৪ ঘণ্টার মধ্যেই ভিনেগার লাগাতে হবে। নয়তো রক্তের দাগ স্থায়ীভাবে বসে যেতে পারে।

ট্যালকম পাউডার

কাপড় থেকে রক্তের দাগ তুলতে ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন। পানি ও ট্যালকম পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি রক্তের দাগের ওপর লাগিয়ে নিন। এরপর একটি ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে নিন। কিছুক্ষণের মধ্যেই দাগ উঠে যাবে। এরপর ভালো করে ধুয়ে নিন।

লবণ পানি

কাপড়ের রক্তের দাগ দূর করতে লবণ পানি ব্যবহার করতে পারে। ঠাণ্ডা পানিতে লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড়টি ভিজিয়ে রাখুন। ৪ ঘণ্টা পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। কাপড় পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।

কর্নস্টার্চ

কাপড় থেকে রক্তের দাগ তুলতে কর্নস্টার্চ ব্যবহার করতে পারেন। পানি ও কর্নস্টার্চ মিলিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি রক্তযুক্ত স্থানে লাগিয়ে রাখুন। ২ ঘণ্টা পর ব্রাশের সেই জায়গাটি ঘষে নিন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। দেখবেন দাগ চলে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

সাদা কাপড় থেকে রক্তের দাগ উঠবে যেভাবে

আপডেট টাইম : ১১:০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫