ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্যানসার নিয়েই বিয়ে করলেন হিনা খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১১৪ বার
মারণব্যাধি ক্যানসারও থামাতে পারেনি বলিউড অভিনেত্রী হিনা খানকে। একের পর এক কেমোথেরাপি, অসহ্য শারীরিক যন্ত্রণার মধ্যেও থেমে নেই তিনি। জীবনের প্রতি গভীর ভালোবাসা নিয়েই এগিয়ে চলেছেন।
এই কঠিন সময়েই জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক, কলকাতার ছেলে রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন তিনি। প্রায় ১৩ বছরের সম্পর্কের পর, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই শুভ মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
একেবারে সাদামাটা আয়োজনে, সাদা পোশাক আর হাতে হীরের আংটি—বিয়ের মুহূর্তে ছিল আবেগের ছোঁয়া।
২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে প্রথম দেখা হয় হিনা ও রকির। প্রযোজক রকি জয়সওয়াল ও অভিনেত্রী হিনার বন্ধুত্ব সেখান থেকেই গড়ায় প্রেমে। ২০১১ সালে ‘বিগ বস’ ঘরেও রকির উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। সময়ের সঙ্গে আরও দৃঢ় হয় তাদের সম্পর্ক।
এবার রকিকে ‘স্বামী’ হিসেবে পরিচয় দিলেন হিনা। যদিও বিয়েটি তাদের কাছে শুধুই আইনি স্বীকৃতি। হিনার কথায়, বিয়ে আমার কাছে একটি সামাজিক প্রথা মাত্র। প্রেম, সমঝোতা ও সঙ্গ দিয়েই আমরা এতদূর এসেছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ক্যানসার নিয়েই বিয়ে করলেন হিনা খান

আপডেট টাইম : ১১:০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫