ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

মেজর সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২৯০ বার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এই মামলার বাকি ৬ আসামির যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে। একইসঙ্গে প্রত্যেক আসামির ৫০ হাজার টাকার জরিমানার আদেশ বহাল আছে।

সোমবার (২ জুন) বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান,  ডেপুটি অ্যাটর্নি জেনারল শামীমা দিপ্তী। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার, সহকারি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ, লাবনী আক্তার।

মামলায় আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, বিচারপতি মনসুরুল হক চৌধুরী, আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম ও দুলাল মল্লিক।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আর দুজনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

মেজর সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

আপডেট টাইম : ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫