ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরাইলি সেনা প্রত্যাহার চায় মুক্তিকামী গোষ্ঠী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১০৩ বার

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরাইলি সেনা প্রত্যাহার চায় হামাস। বিনিময়ে ১০ জীবিত জিম্মি ও ১৮ জনের দেহাবশেষ ইসরাইলের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে গোষ্ঠীটি। এদিকে গাজায় ইসরাইলি হামলায় আরো ৩৬ ফিলিস্তিনি নিহত এবং আহত অন্তত ১শ’ ২০ জন।

শনিবার (৩১ মে) যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাব মেনে নিয়ে হামাস বলে, অনিশ্চিত নয়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় গোষ্ঠিটি। গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে বলেও দাবি জানায় হামাস।

তবে গোষ্ঠীটির শীর্ষস্থানীয় নেতা বাসেম নাঈম বলেন, বর্তমান প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফের গত সপ্তাহে দেওয়া প্রস্তাবটি থেকে কিছুটা আলাদা। একই সাথে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ নিয়ে ইসরাইলের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন তিনি। এই প্রস্তাবের বেশ কিছু জায়গায় সংশোধনীও চেয়েছে গোষ্ঠীটি।

এছাড়া ১০ জীবিত ও ১৮ মৃত জিম্মিকে ধাপে ধাপে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। তবে জিম্মি মুক্তির পর ইসরাইল আবারো গাজায় হামলা চালাবে বলে আশঙ্কা করছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

এদিকে রবিবার (১ জুন) ভোর থেকে গাজার মার্কিন সমর্থিত ত্রাণ কেন্দ্রে হামলা চালিয়ে আরো ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরাইলি সেনা প্রত্যাহার চায় মুক্তিকামী গোষ্ঠী

আপডেট টাইম : ১১:১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫