ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৭৯ বার

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে চারজন আরোহী ছিলেন।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, বিমানটি উড্ডয়নের প্রায় ছয় মিনিট পর স্থানীয় সময় দুপুর ২টার ঠিক আগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পোহাংয়ের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

নৌবাহিনী জানিয়েছে, সামুদ্রিক টহল বিমানটি যখন উড্ডয়ন এবং অবতরণের প্রশিক্ষণ নিচ্ছিল তখন এটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে তারা জানায়, ‘নৌবাহিনী সামুদ্রিক টহল বিমানের ক্রুদের চারটি মৃতদেহই খুঁজে পেয়েছে এবং সেগুলো উদ্ধার করছে।’

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দু’জন অফিসার এবং দু’জন নন-কমিশনড অফিসার ছিলেন।

কোনো বেসামরিক লোকের হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী।

ইয়োনহাপ জানিয়েছে, দমকল কর্তৃপক্ষ উদ্ধার কার্য চালাতে প্রায় ৪০ জন কর্মী পাঠিয়েছে।

ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া তাদের মাটিতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি হয় যখন একটি জেজু এয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি অবতরণকালে একটি কংক্রিটের বাধায় ধাক্কা খেয়ে আগুনের গোলায় বিস্ফোরিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

আপডেট টাইম : ০৬:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫