ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

যে কারণে নেইমারকে দলে রাখেননি আনচেলত্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১২৪ বার

অবশেষে ব্রাজিল জাতীয় দলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। যেখানে চুক্তি করার মঞ্চেই দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। তবে নতুন কোচের অধীনে সেলেকাও দলে জায়গা হয়নি তারকা ফুটবলার নেইমারের।

যদিও আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আনচেলত্তি দলে ফিরিয়েছেন ক্যাসেমিরো, রিচার্লিসন ও আন্তনিকে।

বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১০ জুন পরের ম্যাচে প্যারাগুয়েকে আতিথ্য দেবে ভিনিসিয়ুসরা।

নেইমার বর্তমানে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে পেশির ইনজুরি কাটিয়ে সান্তোস ক্লাবের হয়ে শেষ দুটি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি জাতীয় দলের বাইরে রয়েছে। ঐ সময় আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে তিনি বাম পায়ের এসিএল ও মেনিসকাস ইনজুরিতে পড়েন।

এদিকে নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, ‘যারা ছন্দে আছে আমি সেসব খেলোয়াড়দের বাছাই করার চেষ্টা করেছি। নেইমার সম্প্রতি ইনজুরিতে ছিলেন। সবাই জানে নেইমার ব্রাজিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময়ই সবার পরিকল্পনায় আছে এবং থাকবে।’

বাছাইপর্বের বাধা এখনও পেরোতে পারেনি ব্রাজিল। এ পর্যন্ত খেলা ১৪ ম্যাচে তারা পাঁচটিত পরাজিত হয়েছে। ১০ দলের বাছাইপর্বে এই মুহূর্তে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

যে কারণে নেইমারকে দলে রাখেননি আনচেলত্তি

আপডেট টাইম : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫