ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

মে মাসে ১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি দেখেছে মুম্বাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৯০ বার

২০২৫ সালের মে মাসে ১০০ বছরের রেকর্ডভাঙা বর্ষণ দেখেছে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। ভারতের আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজে আইএমডি’র দু’টি শাখা দপ্তর রয়েছে। সোমবার কোলাবা শাখা দপ্তর জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এই রাজধানী শহরে। আইএমডির তথ্য অনুসারে, এর আগে শুধু মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল ১৯১৮ সালে। সে বছরের মে মাসে মোট ২৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সেখানে।

মুম্বাইয়ে সাধারণত যে সময় বর্ষাকাল শুরু হয়, এবার তার আনেক আগে এসেছে বর্ষা। আইএমডি মুম্বাই শাখা দপ্তরের প্রধান নির্বাহী শুভাঙ্গী ভুট্টে জানিয়েছেন, সাধারণত জুনের ১১ তারিখের পর থেকে বর্ষা মৌসুম শুরু হয় মুম্বাইয়ে। তবে এবার বর্ষা এসেছে ২৫ মে থেকে।

আরব সাগরের উপকূলে অবস্থিত হওয়ার কারণে ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ শহরগুলোর মধ্যে মুম্বাই অন্যতম। অনেক সময় শহরটিতে বর্ষণের পরিমাণ এত বেশি হয় যে পুরো শহর ডুবে যায়।

সাম্প্রতিক রোববার-সোমবারের ব্যাপক বর্ষণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শুভাঙ্গী ভুট্টে জানিয়েছেন, সামনে আরও বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং ইতোমধ্যে মুম্বাই ও তার আশপাশের এলাকায় হলুদ সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

মে মাসে ১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি দেখেছে মুম্বাই

আপডেট টাইম : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫