ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

স্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন ফরাসি প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১৪২ বার

সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। সেখানে দেখা যায়, তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ উড়োজাহাজ থেকে নামার সময় তার মুখ হাত সরিয়ে দিচ্ছেন বা একপ্রকার ‘চড়’ মারছেন। ঘটনাটি ভিয়েতনামে তাদের সফরের সময় ঘটে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ট্রল শুরু হয়।  তবে অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুলেছেন ম্যাক্রোঁ।

হ্যানয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে আমি আমার স্ত্রীকে মজা করে কিছু বলছি, আর সেটা নিয়ে যেন একপ্রকার ভূ-রাজনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে। মানুষ তাতে অদ্ভুত ব্যাখ্যা জুড়ে দিচ্ছে।’

তিনি বলেন, ‘ভিডিওগুলো বাস্তব- হ্যাঁ, কেউ কেউ মাঝে মাঝে সেগুলো বিকৃত করে, কিন্তু তার চেয়েও ভয়ানক হলো, এইসব ভিডিওকে মানুষ যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’

সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁ বিমানের দরজায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করেই ব্রিজিত ম্যাক্রোঁ দুই হাত বাড়িয়ে তার মুখে একপ্রকার ধাক্কা দেন বা সরিয়ে দেন। ম্যাক্রোঁ কিছুটা অবাক হলেও পরে নিজেকে সামলে নিয়ে নিচে থাকা সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

সিঁড়ি দিয়ে নামার সময় ম্যাক্রোঁ তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিতে চাইলেও ব্রিজিত তা গ্রহণ না করে সিঁড়ির রেলিং ধরে নামেন। প্রথমে এলিসি প্রাসাদ এই ঘটনাকে অস্বীকার করে। পরে একে ‘একসঙ্গে থাকার মুহূর্ত’ বলে ব্যাখ্যা দেওয়া হয়।

ম্যাক্রোঁ-ঘনিষ্ঠ এক সূত্র সিএনএন-এর সহযোগী বিএফএম টিভিকে বলেন, ‘তারা কেবল তর্ক করছিল। তেমন কিছু নয়।’ আরেক অভ্যন্তরীণ সূত্র বলেন, ‘রাশিয়াপন্থি ট্রোলরাই এই ভিডিওকে বিতর্কে পরিণত করেছে। ষড়যন্ত্র তাত্ত্বিকদের চক্র চালু রাখতে এর বেশি কিছু দরকার পড়ে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন ফরাসি প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫