ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৮২ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল নুর মোহসিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. কাইয়ুম খান। তিনি বলেন, এই হত্যা মামলার ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আইভী গাজীপুর কাশিমপুর মহিলা কারগার থেকে কারা কর্তৃপক্ষের সহায়তা র্ভাচুয়ালী আদালতে উপস্থিত ছিলেন।

জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন জানান, আদালতে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ডের মাধ্যমে মিনারুলকে কীভাবে গুলি করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে সেটা উদঘাটিত হবে।

আইভীর পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, মিনারুল হত্যা মামলায় আদালতে ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে । সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই মামলায় আইভীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাবেক মেয়রকে জড়ানো হয়েছে। এই মামলায় ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুনানীকালে বিজ্ঞ আদালতে মেডিকেল রির্পোট আদালতে দাখিল করার পর আদালত তা আমলে না নিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী

আপডেট টাইম : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫