ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাজারো কুয়েতির নাগরিকত্ব বাতিল করছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১০২ বার

হাজার হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। তাদের বেশিরভাগই নারী।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানায়।

গত ছয় মাসে ৩০ হাজারের বেশি ব্যক্তি কুয়েতের নাগরিকত্ব হারিয়েছেন। সরকারের পরিচালিত এক বিস্তৃত প্রশাসনিক পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য দেশটির নাগরিকত্ব আইন ও বৈধ বসবাস সংক্রান্ত বিধিবিধান মেনে চলার বিষয়টি নিশ্চিত করা।

এমনই একজন কুয়েতি নাগরিক লামা। গত শুক্রবার ক্লাসে ঢোকার সময়ও তিনি জানতেন না যে কী ঘটতে চলেছে তার সঙ্গে। ক্লাস থেকে বের হয়ে জানতে পারেন তিনি আর কুয়েতি নন। ক্রেডিট কার্ডের বিল দিতে গিয়ে দেখেন নাগরিকত্ব বাতিল করা হয়েছে তার। কারণ জন্মসূত্রে জর্ডানিয়ান লামা বিয়ে সূত্রে কুয়েতি হয়েছিলেন।

‘এটা এক কথায ধাক্কা ছিল,’ বলেন লামা। তিনি বলেন, ‘২০ বছরের বেশি সময় আইন মেনে চলেছি, কর দিয়েছি, কুয়েতকে নিজের দেশ ভাবতাম। হঠাৎ একদিন জানতে পারি, আমি আর এই দেশের নাগরিক নই। এটা কোনোভাবেই ঠিক না।’

আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত অন্তত ৩৭ হাজার জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ২৬ হাজারই নারী। বিশ্লেষকদের মতে, আসল সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

নাগরিকত্ব বাতিলের এই ঢেউ এসেছে কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহর ‘সংস্কারমূলক উদ্যোগ’র অংশ হিসেবে, যিনি ডিসেম্বর ২০২৩-এ ক্ষমতায় এসে পাঁচ মাসের মধ্যে সংসদ বাতিল করে সংবিধানের কিছু অংশ স্থগিত করেন। চলতি বছরের মার্চে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা কুয়েতকে তার আসল মানুষদের কাছে পরিষ্কার ও বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে দেবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাজারো কুয়েতির নাগরিকত্ব বাতিল করছে সরকার

আপডেট টাইম : ০৬:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫