ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা মামলা করছে হার্ভার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৯২ বার

বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় হোয়াইট হাউস এবং আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে উঠেছে।

স্থানীয় সময় শুক্রবার বোস্টনে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) কর্মকর্তারা হার্ভার্ডের শিক্ষার্থী ভিসা প্রোগ্রামে প্রবেশাধিকার বাতিল করার কথা বলার একদিন পর এটি করা হল।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, হার্ভার্ড ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে এবং তার নিয়োগ ও ভর্তির পদ্ধতি পরিবর্তন করতে যথেষ্ট কিছু করেনি। তবে এই অভিযোগ বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

হার্ভার্ড মামলায় যুক্তি দিয়ে বলেছে, কলমের আঘাতে সরকার হার্ভার্ডের ছাত্র সংগঠনের এক চতুর্থাংশ আন্তর্জাতিক ছাত্র যারা বিশ্ববিদ্যালয় এবং এর মিশনে উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের মুছে ফেলার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন বাতিল করার জন্য ডিএইচএসের পদক্ষেপ স্থগিত করার জন্য বিশ্ববিদ্যালয় আদালতের কাছে আবেদন করছে।

হার্ভার্ডের সভাপতি অ্যালান গার্বার একটি চিঠিতে বলেছেন, আমরা এই বেআইনি ও অযৌক্তিক পদক্ষেপের নিন্দা জানাই।

তিনি লিখেছেন, আমাদের একাডেমিক স্বাধীনতা ত্যাগ করতে এবং আমাদের পাঠ্যক্রম, আমাদের অনুষদ ও আমাদের ছাত্র সংগঠনের উপর ফেডারেল সরকারের অবৈধ নিয়ন্ত্রণের দাবির কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোর জন্য হার্ভার্ডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য একাধিক সরকারি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা মামলা করছে হার্ভার্ড

আপডেট টাইম : ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫